তখন জুলাই মাস। এরমধ্যে বড় মামা হাজম ডেকে কামালের খৎনা করে দিল। কামালের খুব ব্যথা লেগেছিল। কিন্তু কোনো টু শব্দটি কেরনি। খৎনা করার সময় বাড়ি শুদ্ধ লোকজন হামলে পড়েছিল। না জানি কি একটা ব্যাপার ঘটেছে। কুদ্দুসতো ওর বয়সী। কুদ্দুসের খৎনা কবেই হয়েছে। কামালের খুব রাগ হয়েছিল। লজ্জাও পেয়েছিলো। ওর বোনরা কেমন হা করে তাকিয়ে থেকেছিল। সব কিছু ভালো হতে একমাস লেগে গেলো। কামালের ওই জায়গায় ঘা হয়ে গিয়েছিলো। গ্রাম দেশে ওষুধ পাতি নাই কিছু। মাও কিছু খেয়াল করে না। কামাল যখন ভালো হয়ে গেলো তখন হঠাৎ কেমন বড় বড় মনে হতে লাগলো নিজেকে।

0 Comments